শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলা কিউআর পেমেন্টের টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

  |   মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   183 বার পঠিত

বাংলা কিউআর পেমেন্টের টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

বাংলা কিউআর কোড ব্যবহারে পেমেন্টের টাকা তাৎক্ষণিকভাবে মার্চেন্টের হাতে পৌঁছানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের সুবিধা বিবেচনায় বাংলাদেশ ব্যাংক ১৫ ডিসেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকরের নির্দেশ দিয়েছে।এতদিন এই পদ্ধতিতে গ্রাহক পেমেন্ট করলেও অর্থ মার্চেন্টের অ্যাকাউন্টে জমা হতে একদিন সময় লাগত।

সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের নির্দেশনা পাঠিয়েছে। আগামী ১৫ ডিসেম্বর থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, দেশে নগদ লেনদেন কমিয়ে ক্যাশলেস সোসাইটি গড়ে তুলতে বাংলা কিউআরকে আরও জনপ্রিয় করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের জন্য তাৎক্ষণিক অর্থ জমা বাধ্যতামূলক করা হয়েছে।

তবে বড় মার্চেন্টদের ক্ষেত্রে গ্রাহক সম্পর্ক ও ঝুঁকি ব্যবস্থাপনার ভিত্তিতে অর্থ জমার সময়সীমা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান নিজেরাই নির্ধারণ করতে পারবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ১০ লাখ টাকার নিচে যেকোনো লেনদেনে অর্থ সঙ্গে সঙ্গেই স্থানান্তর করা যাবে। তবে ১০ লাখ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে নিয়মিত যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

বর্তমানে বাংলা কিউআর দিয়ে পেমেন্ট করলে অর্থ একদিন পর জমা হয়; বৃহস্পতিবার পেমেন্ট করলে তা রোববারে জমা দেওয়ার উদাহরণও রয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে মার্চেন্ট পেমেন্টের সঙ্গে সঙ্গেই তার অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন।

বাংলা কিউআর হলো বাংলাদেশ ব্যাংকের চালু করা একটি সর্বজনীন ও ইন্টারঅপারেবল পেমেন্ট ব্যবস্থা। একক একটি কিউআর কোড ব্যবহার করে গ্রাহকরা যেকোনো ব্যাংক, এমএফএস বা পেমেন্ট অ্যাপের মাধ্যমে বিল পরিশোধ করতে পারেন।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com