নন লাইফ বীমায় ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিতের উদ্যোগ, প্রস্তাবনা চাইল আইডিআরএ

  |   সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

নন লাইফ বীমায় ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিতের উদ্যোগ, প্রস্তাবনা চাইল আইডিআরএ
Share

নন লাইফ বীমা খাতে ব্যক্তি এজেন্টের লাইসেন্স স্থগিত করার উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ জন্য আগামী ৫ ডিসেম্বরের মধ্যে সব নন লাইফ বীমা কোম্পানিকে ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিতের বিষয়ে প্রস্তাবনা দিতে নির্দেশ দিয়েছে আইডিআরএ ।

সোমবার (১ ডিসেম্বর) আইডিআরএর উপ-পরিচালক (নন লাইফ) মো. সোলায়মানের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, প্রস্তাবনা পাওয়ার পর নন–লাইফ বীমা খাতে ব্যক্তি এজেন্ট কমিশন সম্পূর্ণ বন্ধ (শূন্য শতাংশ) করার বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। পরে কোনো বীমা কোম্পানি এই নির্দেশনা লঙ্ঘন করছে কি না, তা মনিটরিং করা হবে।

কর্তৃপক্ষের জনবল সংকটের কারণে এই মনিটরিং কার্যক্রমে আইডিআরএর পাশাপাশি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনকেও (বিআইএ) যুক্ত করা হয়েছে। এ জন্য বিআইএ একটি ‘ভিজিল্যান্স টিম’ গঠন করবে, যারা নন–লাইফ বীমা কোম্পানিগুলোর কার্যক্রম তদারকি করে কোনো অনিয়ম বা বিধিলঙ্ঘনের তথ্য আইডিআরএকে জানাবে। কোনো প্রতিষ্ঠান নির্দেশনা অমান্য করলে বিষয়টি যাচাই করে বীমা আইন ২০১০ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ কর‌বে আইডিআরএ।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৫ নভেম্বর কর্তৃপক্ষের কার্যালয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং সব নন–লাইফ বীমা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের নিয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয় নন লাইফ বীমা খাতে ব্যক্তি এজেন্ট কমিশন শূন্য শতাংশ নির্ধারণ এবং এজেন্ট লাইসেন্স স্থগিতের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

এই নির্দেশনা বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সব নন লাইফ বীমা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে আইডিআরএ।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:৩৬ পিএম | সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com