ডিএসইতে সূচক ও লেনদেন কমে নেতিবাচক প্রবণতায় সপ্তাহ শুরু

  |   রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

ডিএসইতে সূচক ও লেনদেন কমে নেতিবাচক প্রবণতায় সপ্তাহ শুরু
Share

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ ডিসেম্বর) সূচক কমার পাশাপাশি টাকার অংকে লেনদেনের পরিমাণও হ্রাস পেয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৯৪ পয়েন্ট কমে ৪ হাজার ৮২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ ছাড়া, আজ ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ১ দশমিক ৭১ পয়েন্ট কমে ৯৯৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৬ দশমিক ২৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৫৩ পয়েন্টে নেমে আসে।

লেনদেন পরিস্থিতিও ছিল নিম্নমুখী। আজ ডিএসইতে মোট ২৯৩ কোটি ২০ লাখ টাকা মূল্যের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৩০৩ কোটি ১৪ লাখ টাকার তুলনায় কম।

আজ মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১৬১টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, বিপরীতে ১৫৭টি কোম্পানির দর কমেছে। আর ৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:১৪ পিএম | রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com