
| রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 193 বার পঠিত

ডিসেম্বর মাসের প্রথম ২৭ দিনেই দেশে এসেছে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স, যা আগের বছরের একই সময় এবং চলতি বছরের নভেম্বর মাসের তুলনায় বেশি।
রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতি ডলার ১২২ টাকা হিসাবে ডিসেম্বরের ২৭ দিনে আসা রেমিট্যান্সের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের বছরের ডিসেম্বরের প্রথম ২৭ দিনে দেশে প্রবাসী আয় এসেছিল ২৪০ কোটি ৮০ লাখ ডলার। আর চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ২৭ দিনে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৬০ কোটি ৫ লাখ ৪১ হাজার ডলার। সে হিসাবে চলতি ডিসেম্বর মাসে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী প্রবণতাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয়ের চিত্রেও ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বর মাসে ২৬৮ কোটি ৫৫ লাখ ডলার এবং অক্টোবর মাসে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার।

Posted ৯:৩৬ অপরাহ্ণ | রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


