কক্সবাজারে প্রগতি লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  |   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

কক্সবাজারে প্রগতি লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
Share

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিমের সভাপতিত্বে কক্সবাজারের লং বীচ হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান। উপস্থিত ছিলেন সম্মেলনের আহবায়ক ও কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব) চন্দ্র শেখর দাস এফসিএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মাহমুদ সহ সকল প্রকল্প প্রধানগণ।

সারাদেশ থেকে সফল উন্নয়ন কর্মকর্তারা এই সম্মেলনে যোগ দেন। সম্মেলনে ২০২৫ সালের সেরা উন্নয়ন কর্মকর্তাদের পুরষ্কার প্রদান করা হয়। সম্মেলনে ২০২৫ সালের ব্যবসা পর্যালোচনা করা হয় এবং ২০২৬ ইং ব্যবসা বর্ষের নির্ধারিত লক্ষ্য ও তা অর্জনের বিভিন্ন দিক আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করা হয়।

ব্যবসায় সাফল্য অর্জনের ও সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:২৮ এএম | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com