ভূমি উন্নয়ন কর সেবায় নতুন গতি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ মে ২০২৬   |   প্রিন্ট

ভূমি উন্নয়ন কর সেবায় নতুন গতি
Share

ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম আরও গতিশীল ও নাগরিকবান্ধব করতে নতুন নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। এতে হোল্ডিং খোলার আবেদন দ্রুত নিষ্পত্তি এবং করসংক্রান্ত আপত্তির দ্রুত সমাধানে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

সম্প্রতি ভূমি মন্ত্রণালয় দেশের সব সহকারী কমিশনারকে (ভূমি) পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেয়।

নির্দেশনায় বলা হয়েছে, ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য হোল্ডিং খোলার আবেদন যাচাই শেষে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করতে হবে। কোনো আবেদন অনুমোদনযোগ্য না হলে উপযুক্ত কারণ উল্লেখ করে তা বাতিল করতে হবে, যাতে আবেদনকারী সহজেই কারণ জানতে পারেন।

এ ছাড়া ভূমি উন্নয়ন করের পরিমাণ, বকেয়া সন কিংবা জমির ব্যবহারভিত্তিক শ্রেণি নিয়ে কোনো আপত্তি উত্থাপিত হলে সহকারী কমিশনারকে (ভূমি) সাত দিনের মধ্যে তা নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের এ উদ্যোগে ভূমি উন্নয়ন কর সংক্রান্ত সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে নাগরিক ভোগান্তি কমে সেবাপ্রাপ্তি আরও সহজ ও দ্রুত হবে বলেও আশা করা হচ্ছে।

 

/জে‌বি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:২৫ পিএম | শনিবার, ০৯ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com