পুঁজিবাজারে অনিয়মের তথ্যদাতাদের সুরক্ষায় নতুন বিধিমালা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৮ মে ২০২৬   |   প্রিন্ট

পুঁজিবাজারে অনিয়মের তথ্যদাতাদের সুরক্ষায় নতুন বিধিমালা অনুমোদন
Share

পুঁজিবাজারে অনিয়ম, দুর্নীতি, ইনসাইডার ট্রেডিং ও কারসাজির তথ্যদাতাদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন বিধিমালার খসড়া অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রোববার কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১৫তম জরুরি কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পুঁজিবাজার সংশ্লিষ্ট তথ্য প্রকাশ ও তথ্য প্রকাশকারীর সুরক্ষা প্রদান) বিধিমালা, ২০২৬’ নামে এই বিধিমালা শিগগিরই গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন।

বিধিমালার আওতায় তালিকাভুক্ত কোম্পানি, বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, এসপিভি, নিরীক্ষক, পরিচালনা পর্ষদ ও ট্রাস্টি বোর্ডের সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীরা পুঁজিবাজার সংশ্লিষ্ট অনিয়ম, প্রতারণা বা আইন লঙ্ঘনের তথ্য কমিশনে সরাসরি, ডাকযোগে কিংবা ইলেকট্রনিক মাধ্যমে জমা দিতে পারবেন।

খসড়ায় তথ্যদাতার পরিচয় কঠোরভাবে গোপন রাখার বিধান রাখা হয়েছে। একই সঙ্গে তথ্য প্রকাশের কারণে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে চাকরিচ্যুতি, পদাবনতি, বদলি, হয়রানি বা বৈষম্যমূলক ব্যবস্থা গ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।

বিধিমালা অনুযায়ী, কমিশনের অধীনে অতিরিক্ত পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তাকে ‘ডিজিগনেটেড অফিসার’ হিসেবে দায়িত্ব দেওয়া হবে। তিনি অভিযোগ গ্রহণ, প্রাথমিক যাচাই-বাছাই ও মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুতের কাজ করবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিষয়টি তদন্তের জন্য কমিশনের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে।

এ ছাড়া তথ্যদাতার দেওয়া তথ্যের ভিত্তিতে জরিমানা বা অর্থদণ্ড আদায় হলে কমিশন সংশ্লিষ্ট ব্যক্তিকে আর্থিক প্রণোদনা বা সম্মাননা দিতে পারবে। তবে এ প্রণোদনার পরিমাণ আদায়কৃত অর্থের সর্বোচ্চ ২৫ শতাংশ এবং কোনো অবস্থাতেই ১০ কোটি টাকার বেশি হবে না।

বিএসইসি মনে করছে, নতুন এই বিধিমালা পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও বাজার কারসাজি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:৩৫ এএম | সোমবার, ১৮ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com