| বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ | প্রিন্ট
রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (১৫ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা। গত বছরও একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৩৫ পয়সা আয় করেছিল।
গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৭৬ পয়সা।
Posted ২:৩১ পিএম | বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity