গার্ডিয়ান লাইফ ও অ্যারামেক্স ঢাকার গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট

গার্ডিয়ান লাইফ ও অ্যারামেক্স ঢাকার গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর
Share

সম্প্রতি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং অ্যারামেক্স ঢাকা লিমিটেডের মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে অ্যারামেক্স ঢাকা লিমিটেডের সব কর্মী এবং তাদের পরিবার গার্ডিয়ান লাইফের আর্থিক সুরক্ষার ছায়ায় থাকবেন।

প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন গার্ডিয়ান লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম এফসিএ এবং অ্যারামেক্স ঢাকা লিমিটেডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মাহতাব পারভেজ।

এ সময় গার্ডিয়ান লাইফের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল বিজনেস মাহমুদুর রহমান খান, চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. সজীব হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব গ্রুপ বিজনেস গাজী রাফি আহমেদ শামস এবং ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি হেড অব গ্রুপ বিজনেস ইফতেখার আহমেদ।

অ্যারামেক্স ঢাকা লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন কান্ট্রি ম্যানেজার সৈয়দ মাহতাব পারভেজ, হেড অব ফ্রেইট এমদাদুল হক এবং ন্যাশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ ইসমাইল। এছাড়াও দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:৪৪ পিএম | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com