সূচকের পতনে কমেছে লেনদেন

  |   সোমবার, ০৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট

সূচকের পতনে কমেছে লেনদেন
Share

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৩ মার্চ) সকল মূল্যসূচকের পতনে কমেছে টাকার অংকে লেনদেন । সেইসাথে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৬ দশমিক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২০ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬২ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৫ দশমিক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৮ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪১৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৮ টির, কমেছে ২৩০ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬৮ টি কোম্পানির বাজারদর।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:২১ পিএম | সোমবার, ০৩ মার্চ ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

March 2025
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com