এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  |   বুধবার, ৩০ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
Share

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বুধবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৮৯ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ০৭ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৭৯ পয়সা।

আগামী ৭ আগস্ট ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ১২ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এমএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:৫০ পিএম | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

April 2025
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com