ঈদের দিন কোথায় কেমন থাকবে আবহাওয়া

  |   শুক্রবার, ০৬ জুন ২০২৫   |   প্রিন্ট

ঈদের দিন কোথায় কেমন থাকবে আবহাওয়া
Share

ঈদুল আজহা উপলক্ষে দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঈদের আগের দিনসহ (শুক্রবার) সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয়, ঈদের দিন শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সংস্থাটি আরও জানায়, রোববার (০৮ জুন) চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা ফের বাড়তে পারে।

সোমবার (০৯ জুন) চট্টগ্রাম ও সিলেটের বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা ফের বাড়তে পারে।এদিকে তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস বলছে, শুক্রবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ।

তবে শনিবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।এছাড়া রোববার তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার সারা দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, তাপমাত্রা কমতে পারে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:১৪ পিএম | শুক্রবার, ০৬ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com