অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ঢামেক, শিক্ষার্থীদের হোস্টেল ছাড়ার নির্দেশ

  |   শনিবার, ২১ জুন ২০২৫   |   প্রিন্ট

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ঢামেক, শিক্ষার্থীদের হোস্টেল ছাড়ার নির্দেশ
Share

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) রোববার (২২ জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২১ জুন) একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

এছাড়া, শিক্ষার্থীদের আগামীকাল রোববার দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজটির এমবিবিএস ছাত্রছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে আবাসন-সংকটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। আন্দোলনের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:০৬ পিএম | শনিবার, ২১ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com