| মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ | প্রিন্ট
গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ, লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার (৭ জুলাই) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা৫৮ পয়সা, যা আগের বছরে ছিল ১ টাকা ৩৮ পয়সা। ২০২৪ সালের শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২৬ পয়সা।
সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৫৪ পয়সা।
আগামী ২৫ আগস্ট সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই।
প্রতিদিনের অর্থনীতি/এসএ
Posted ১১:৫৮ এএম | মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity