বিও হিসাবের রক্ষণাবেক্ষণ ফি কমানোর প্রস্তাব চূড়ান্ত অনুমোদন

  |   বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট

বিও হিসাবের রক্ষণাবেক্ষণ ফি কমানোর প্রস্তাব চূড়ান্ত অনুমোদন
Share

পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য বড় স্বস্তির খবর এসেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের রক্ষণাবেক্ষণ ফি কমানোর সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

পূর্বে এই ফি ছিল বছরে ৪৫০ টাকা, যা নতুন সিদ্ধান্ত অনুযায়ী কমে দাঁড়াচ্ছে মাত্র ১৫০ টাকায়। এটি সমানভাবে ভাগ হবে তিন পক্ষের মধ্যে—ডিপজিটরি, ডিপজিটরি পার্টিসিপেন্টস (ডিপি) এবং বিএসইসি—প্রত্যেকে ৫০ টাকা করে পাবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৯৭১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন ফি হার সরকারি গেজেটে প্রকাশের পর কার্যকর হবে এবং ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রযোজ্য হবে। তবে আগের অর্থবছরগুলোর জন্য বিনিয়োগকারীদের পূর্বের নিয়ম অনুযায়ী বছরে ৪৫০ টাকা ফি দিতে হবে।

এছাড়া বিও অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ ফি প্রদানের সময়সীমা আরও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৫ অক্টোবর পর্যন্ত বিনিয়োগকারীরা এ ফি পরিশোধ করতে পারবেন। এর আগে সিডিবিএলের আবেদনের প্রেক্ষিতে সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল।

 

প্রতিদিনের ‍অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:০৮ পিএম | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com