ইস্টার্ন হাউজিংয়ের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  |   বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট

ইস্টার্ন হাউজিংয়ের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
Share

ইস্টার্ন হাউজিং লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাব বছরে ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ঘোষণা দেয়া হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮.২৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৬.০৪ টাকা। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৯.৯৯ টাকা।

আগামী ৩০ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ অক্টোবর।

 

 

প্রতিদিনের  অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:২৮ পিএম | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com