পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় বেড়েছে

  |   সোমবার, ২৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় বেড়েছে
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৫ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৮১ পয়সা হয়েছে, যা গত বছরের একই সময়ে ৪০ পয়সার তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৫) শেয়ার প্রতি আয় হয়েছে ২.৩০ টাকা, যা গত বছরের ১.৫২ টাকার তুলনায় বৃদ্ধি নির্দেশ করছে।

তাছাড়া, একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬.০৬ টাকা।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:১৮ পিএম | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com