বার্জার পেইন্টসের নতুন ইউনিটে ৯৮০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা

  |   রবিবার, ০২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

বার্জার পেইন্টসের নতুন ইউনিটে ৯৮০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা
Share

দেশের রঙ শিল্পে আধিপত্য আরও দৃঢ় করতে তৃতীয় উৎপাদন ইউনিটে ৯৮০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। আগের পরিকল্পনার তুলনায় এই বিনিয়োগ বাড়ানো হয়েছে ১৬৭ কোটি টাকা। একই সঙ্গে নতুন ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরুর সময়ও পিছিয়েছে কোম্পানিটি।

রোববার (২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বার্জার পেইন্টস জানায়, নতুন বিনিয়োগ পরিকল্পনা অনুযায়ী জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৪০ একর জমির ওপর অত্যাধুনিক এই কারখানাটি নির্মাণ করা হবে। ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করে এপ্রিল থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এই প্রস্তাবে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টায় ভার্চুয়াল সভা আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:৩০ পিএম | রবিবার, ০২ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com