সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ঢাকা জোনাল সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

  |   রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ঢাকা জোনাল সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত
Share

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বর্ষ সমাপনী- ২০২৫ সফল করার লক্ষ্যে সম্প্রতি মিরপুর- ১, মিরপুর- ১৩ ও গনকবাড়ী শাখা কার্যালয়ের জোনাল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির জেনারেল ম্যানেজার (উন্নয়ন) ও মিরপুর-১ শাখা কার্যালয়ের প্রতিনিধি এ্যাডভোকেট ফারুক আলমের সভাপতিত্বে এই সম্মেলন আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মজিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক শাফাফ রহমান সাদ, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার।

উক্ত অনুষ্ঠানে জেনারেল ম্যানেজার (উন্নয়ন) মো. মিজানুর রহমান কবির, ডেপুটি জেনারেল ম্যানেজার (উন্নয়ন) মো. জাহাঙ্গীর আলমসহ মিরপুর- ১, মিরপুর- ১৩, গনকবাড়ী ও সাভার শাখা কার্যালয়ের সফল উন্নয়ন কর্মকর্তা ও কর্মীগণ। এছাড়াও প্রধান কার্যালয়ের এসভিপি মো. ফজলুর রহমান, ভিপি মো. দুলালুজ্জামান আকন্দ, ভিপি মোসাম্মৎ ইসমতারা ও মিজানুর রহমান, হেড অব উন্নয়ন প্রশাসন বিভাগ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:৩৮ পিএম | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com