সিএসইর পরিচালক হিসেবে আবারও নির্বাচিত নাসির উদ্দিন চৌধুরী

  |   বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

সিএসইর পরিচালক হিসেবে আবারও নির্বাচিত নাসির উদ্দিন চৌধুরী
Share

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) পরিচালক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী। তিনি লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানি আইন অনুযায়ী আসন্ন ১১ ডিসেম্বর সিএসইর সাধারণ বার্ষিক সভায় (এজিএম) একজন পরিচালকের পদ শূন্য হওয়ার কথা ছিল। এ পদে নমিনেশন জমা দেন মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী। তবে নির্ধারিত সময়ের মধ্যে আর কেউ নমিনেশন না দেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে নির্বাচিত হন।

উল্লেখ্য, সিএসইর নির্বাচন কমিটির চেয়ারম্যান একেএম মোহসেন উদ্দিন আহমেদ চৌধুরী এই ঘোষণা প্রদান করে। কমিটির অন্যান্য সদস্য হলেন মো. শওকত আলি তালুকদার এবং ড. মো. খোরশেদ আলম তালুকদার।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:০৬ পিএম | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com