জাতীয় নির্বাচন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

  |   শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

জাতীয় নির্বাচন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
Share

আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশের সব ব্যাংকবহির্ভূত আর্থিক (নন ব্যাংক) কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।

এতে জানানো হয়, আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থেকে শুরু করে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বিদেশ ভ্রমণে যেতে পারবেন না। তবে অপরিহার্য কারণ— যেমন চিকিৎসা, তীর্থযাত্রা বা জরুরি দাপ্তরিক প্রয়োজন থাকলে অনুমোদন সাপেক্ষে বিদেশযাত্রা করা যাবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রণ সংস্থা।

এর আগে, ২৬ নভেম্বর ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ অপর এক নির্দেশনায় ব্যাংক কর্মকর্তাদের নির্বাচনের আগে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়।

যেখানে বলা হয়, ব্যাংকের এমডি, সিইও থেকে শুরু করে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বিদেশ ভ্রমণে যেতে পারবেন না। তবে অপরিহার্য (চিকিৎসা বা জরুরি দাপ্তরিক কাজ) কারণে যেতে পারবে বলেও উল্লেখ করা হয়। আজ আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিষয়েও একই নির্দেশনা এলো।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:৩৯ পিএম | শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com