গোল্ডেন হারভেস্টের ১ কোটি শেয়ার আইপিডিসি ফাইন্যান্সে হস্তান্তরের অনুমোদন দিল ডিএসই

  |   বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

গোল্ডেন হারভেস্টের ১ কোটি শেয়ার আইপিডিসি ফাইন্যান্সে হস্তান্তরের অনুমোদন দিল ডিএসই
Share

গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুই পরিচালক মালিকানাধীন মোট ১ কোটি শেয়ার আইপিডিসি ফাইন্যান্স পিএলসির কাছে হস্তান্তরের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এই হস্তান্তর লেনদেন এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে সম্পন্ন হবে।

বুধবার (১০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, গোল্ডেন হারভেস্টের উদ্যোক্তা পরিচালক আহমেদ রাজীব সামদানি মালিকানাধীন ৯০ লাখ শেয়ার এবং পরিচালক নাদিয়া খলিল চৌধুরীর মালিকানাধীন ১০ লাখ শেয়ার আইপিডিসি ফাইন্যান্সের কাছে হস্তান্তর করবেন। আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এক্ষেত্রে শেয়ার গ্রহণকারী পক্ষ (ট্রান্সফারি)।

নিয়ম অনুযায়ী, এই শেয়ার হস্তান্তর প্রক্রিয়াটি এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে সম্পন্ন হবে। তবে এটি উপহার হিসেবে নয়, বরং ডিএসই (লিস্টিং) রেগুলেশনস, ২০১৫ এর ৪৭ (১)(ডি) ধারা এবং অন্যান্য প্রযোজ্য আইন অনুসারে সম্পন্ন করা হবে। সাধারণত, এই ধরনের হস্তান্তর ঋণ সংক্রান্ত বাধ্যবাধকতা পূরণের জন্য করা হয়ে থাকে। দুই পরিচালক আগামী ১০ ডিসেম্বর ২০২৫ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার হস্তান্তর সম্পন্ন করতে হবে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:১৩ পিএম | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com