বিএপিএলসির নতুন নেতৃত্বে রিয়াদ মাহমুদ ও ইশতিয়াক আহমেদ

  |   বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

বিএপিএলসির নতুন নেতৃত্বে রিয়াদ মাহমুদ ও ইশতিয়াক আহমেদ
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ এবং সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ।

বিএপিএলসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য সংগঠন বিধিমালা–২০২৫ অনুযায়ী হালনাগাদ নির্বাচন বিধিমালা অনুসরণ করে নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এছাড়া নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- দেশ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান রোকেয়া কাদের, আমরা নেটওয়ার্কস লিমিটেডের এমডি ও সিইও সৈয়দ ফরহাদ আহমেদ, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির এমডি ও সিইও মো. ইমাম শাহীন, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির এমডি ও সিইও ফারজানা চৌধুরী, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের চেয়ারম্যান শাহরিয়ার আহমেদ। এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির এমডি ও সিইও হুমায়ূন রশিদ, ন্যাশনাল হাউজিং ফাইনান্স পিএলসির এমডি ও সিইও মোহাম্মদ শামসুল ইসলাম, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কো. লিমিটেডের পরিচালক জিয়াদ রহমান, রবি আজিয়াটা পিএলসির পরিচালক শরীফ শাহ জামাল রাজ, পিপলস ইন্স্যুরেন্স কো. লিমিটেডের চেয়ারম্যান জাফর আহমেদ পাটওয়ারী, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক মো. শরীফ হাসান, সামিট পাওয়ার লিমিটেডের এমডি মনিরুল ইসলাম আখন্দ, রংপুর ফাউন্ড্রি লিমিটেডের পরিচালক চৌধুরী কামরুজ্জামান, প্রভাতী ইন্স্যুরেন্স কো. লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল ইসলাম, ইস্টার্ন ইন্স্যুরেন্স কো. লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি উজ্জ্বল কুমার সাহা এবং ই-জেনারেশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল এমরান।

 

প্রতিদিনের অর্থনীতি/

Facebook Comments Box
Share
advertisement

Posted ১:১৫ পিএম | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com