ডিএসইতে সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন

  |   মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

ডিএসইতে সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন
Share

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ৮৯ পয়েন্ট কমে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৬০ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০৪ দশমিক ২১ পয়েন্ট কমে ১ হাজার ২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০১ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪০৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৯৫ কোটি ৯৪ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৮৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮৪ টি কোম্পানির, বিপরীতে ২৪২টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

 

প্রতিদিনের ‍অর্থনীতি/এসএ
Facebook Comments Box
বিষয় :
Share
advertisement

Posted ৩:০৯ পিএম | মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com