দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান

  |   বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান
Share

দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০২। স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি যাত্রা শুরু করে।

এই ঐতিহাসিক প্রত্যাবর্তনে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। সফরসঙ্গী হিসেবে আছেন তার মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি, তাবাসসুম ফারহানা এবং পরিবারের পোষা বিড়াল ‘জেবু’।

সবকিছু ঠিক থাকলে ২৫ ডিসেম্বর আজ বাংলাদেশ সময় সকাল ১১টা ৪৫ মিনিটে তারেক রহমানের বহনকারী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ঢাকায় আসার আগে ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টার যাত্রাবিরতি করবে।

বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত কঠোর নিরাপত্তা

ঢাকা বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সেখান থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলের মধ্য দিয়ে তাকে নেওয়া হবে পূর্বাচল ৩০০ ফিট সড়কের সংবর্ধনা মঞ্চে। পুরো পথজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর যৌথ টহল জোরদার করা হয়েছে।

পূর্বাচলে বিশাল মঞ্চ, একক বক্তব্য

পূর্বাচলের জুলাই-৩৬ সড়কে নির্মিত ৪৮ বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চে সংবর্ধনা দেওয়া হবে বিএনপির শীর্ষ এই নেতাকে। মঞ্চে দলীয় ও যুগপৎ আন্দোলনের শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও বক্তব্য দেবেন শুধু তারেক রহমানই।

মঞ্চে স্থাপন করা হয়েছে বড় এলইডি স্ক্রিন, যেখানে জাতীয় পতাকার প্রতিচ্ছবির ওপর লেখা—
“তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন”।

নেতাকর্মীদের ঢল, উৎসবের আমেজ

ঢাকা ও আশপাশের জেলা থেকে আগত হাজারো বিএনপি নেতাকর্মী আগেই অবস্থান নিয়েছেন ৩০০ ফিট এলাকায়। ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকায় পুরো এলাকা রূপ নিয়েছে উৎসবস্থলে। কেউ ধানের শীষের পোশাক পরে, কেউ স্লোগান ও গানের তালে নেচে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

রাত কাটানোর জন্য ফুটপাতে ত্রিপল পেতে অবস্থান নিয়েছেন অনেকে। ভ্রাম্যমাণ দোকান, খাবারের স্টল ও বিরিয়ানি রান্নার আয়োজন পুরো এলাকায় বাড়তি প্রাণচাঞ্চল্য তৈরি করেছে।

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তন

দীর্ঘ সময় পর দেশে ফিরে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরাসরি দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন তারেক রহমান। রাজনৈতিক অঙ্গনে এই প্রত্যাবর্তনকে বিএনপির জন্য একটি বড় ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

 

প্রতিদিনের অর্থনীতি/জে‌বি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:৫৮ এএম | বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com