মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা, সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা

  |   বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা, সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা
Share

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। বাদ জোহর এই জানাজায় জাতির বিভিন্ন স্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, জানাজা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পোস্টে জানানো হয়, পূর্বনির্ধারিত জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে খালেদা জিয়ার মরদেহবাহী কফিন রাখা হবে।

জানাজার আয়োজন জাতীয় সংসদ ভবনের অভ্যন্তরীণ মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে বিস্তৃত থাকবে। সর্বস্তরের মানুষ যেন নির্বিঘ্নে জানাজায় অংশ নিতে পারেন এবং প্রয়াত এই নেত্রীর প্রতি সম্মান জানাতে পারেন সে লক্ষ্যে নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সব রাষ্ট্রীয় দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন সড়কগুলোতেও সাধারণ মানুষের অবস্থানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানাজা শেষে বিকেল সাড়ে তিনটার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে দাফন করা হবে। এ সময় তার পরিবারের সদস্যদের পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিদেশি অতিথি ও কূটনীতিকরা এবং বিএনপি মনোনীত নেতারা উপস্থিত থাকবেন।

দাফন অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে জিয়া উদ্যানে নির্ধারিত ব্যক্তিদের বাইরে অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। দাফন শেষ না হওয়া পর্যন্ত এলাকাটিতে সাধারণ মানুষের চলাচল সীমিত রাখা হবে।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:৪০ এএম | বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com