ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান হলেন মেলিতা মেহজাবিন

  |   সোমবার, ০২ মার্চ ২০২৬   |   প্রিন্ট

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান হলেন মেলিতা মেহজাবিন
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক ন্যাশনাল ব্যাংক পিএলসি–এর নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মেলিতা মেহজাবিনকে নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তিনি এ দায়িত্ব গ্রহণ করেছেন।

রোববার (১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ব্যাংকের ৫৩৯তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরই তিনি দায়িত্ব নেন।

তিনি সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু–এর স্থলাভিষিক্ত হয়েছেন। নির্বাচিত সংসদ সদস্যদের ব্যাংকের চেয়ারম্যান পদে থাকার ওপর বিধিনিষেধ থাকায় মিন্টু পদত্যাগ করেন, যার পরিপ্রেক্ষিতে নতুন চেয়ারম্যান নির্বাচন করা হয়।

ড. মেলিতা মেহজাবিন এর আগে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ছিলেন। বর্তমানে তিনি গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড–এর স্বতন্ত্র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শিক্ষাজীবনে তিনি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং ২০০৯ সালে সেখানে প্রভাষক হিসেবে যোগ দেন। পরবর্তীতে কমনওয়েলথ স্কলার হিসেবে যুক্তরাজ্যের অ্যালায়েন্স ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে পিএইচডি সম্পন্ন করেন। এ ছাড়া শ্রীলঙ্কার ইউনিভার্সিটি অব কলম্বো থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

শিক্ষকতায় যুক্ত হওয়ার আগে তিনি করপোরেট খাতে প্রায় পাঁচ বছর কাজ করেছেন। এ সময়ে তিনি সিটি ব্যাংক এনএ ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, অতীতে বিভিন্ন অনিয়মের অভিযোগে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংক নতুন পর্ষদ গঠন করে। নতুন বোর্ডে শেয়ারহোল্ডার ও স্বতন্ত্র পরিচালকদের সমন্বয়ে বর্তমান কাঠামো গড়ে ওঠে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:১৯ পিএম | সোমবার, ০২ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com