| মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি-কে ইসলামিক ফাইন্যান্স উইন্ডো চালুর নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির প্রকাশিত তথ্যে বলা হয়েছে, গত ৮ মার্চ কেন্দ্রীয় ব্যাংক এক চিঠির মাধ্যমে ইউনাইটেড ফাইন্যান্সকে ‘ইসলামিক ফাইন্যান্স উইন্ডো’ চালুর জন্য ইন-প্রিন্সিপ্যাল অনুমোদন দেয়।
এই অনুমোদনের সঙ্গে কিছু শর্ত যুক্ত রয়েছে। কোম্পানির মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারা সংশোধন করতে হবে। সংশোধন সম্পন্ন হলে প্রতিষ্ঠানটি শরিয়াহভিত্তিক আর্থিক কার্যক্রম চালু করতে পারবে।
ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর মাধ্যমে কোম্পানিটি শরিয়াহসম্মত আর্থিক সেবা দেবে। এই সেবা বিদ্যমান প্রচলিত আর্থিক কার্যক্রমের পাশাপাশি পরিচালিত হবে।
এর ফলে প্রতিষ্ঠানটি একই সঙ্গে প্রচলিত ও শরিয়াহভিত্তিক আর্থিক সেবা দেওয়ার সুযোগ পাবে।
Posted ৩:৫২ পিএম | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity