ঈদের ছুটিতেও সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

প্রতিদিনের অর্থনীতি   |   সোমবার, ১৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট

ঈদের ছুটিতেও সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়
Share

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটির সময়েও দেশের কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ–সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে ঈদের দিন ছাড়া আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো প্রয়োজন অনুযায়ী সীমিত আকারে খোলা রাখতে হবে। এ সময় সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও এসব স্থানে ব্যাংকিং সেবা চালু থাকবে।

এছাড়া তৈরি পোশাক খাতের লেনদেন সহজ রাখতে শিল্পাঞ্চলের কিছু বিশেষ শাখাও নির্ধারিত সময়ে খোলা থাকবে। আগামী ১৮ ও ১৯ মার্চ এসব শাখায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংক কার্যক্রম চলবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে গ্রাহকদের সঙ্গে সরাসরি লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

বিশেষ এই সুবিধার আওতায় থাকবে সাভার, গাজীপুর, টঙ্গি, আশুলিয়া, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম-এর পোশাক শিল্পঘন এলাকা।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ১৭ মার্চ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময়সূচি সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করবে। তবে ২১ মার্চ চাঁদ দেখা সাপেক্ষে ঈদ হলে সেদিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:২৪ পিএম | সোমবার, ১৬ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com