সিটি সুগারের ঋণ পরিশোধে ১৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিল বিএসইসি

প্রতিদিনের অর্থনীতি   |   সোমবার, ৩০ মার্চ ২০২৬   |   প্রিন্ট

সিটি সুগারের ঋণ পরিশোধে ১৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিল বিএসইসি
Share

পুঁজিবাজার থেকে বড় অংকের অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ লক্ষ্যে কোম্পানিটির ১ হাজার ৩০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (৩০ মার্চ) অনুষ্ঠিত কমিশনের ১০০৬তম জরুরি সভায় তিন বছর মেয়াদি এই বন্ডের অনুমোদন দেওয়া হয়। এটি শতভাগ জামানতনির্ভর (মর্টগেজ-ব্যাকড), নন-কনভার্টিবল এবং পূর্ণাঙ্গভাবে রিডিমেবল একটি জিরো কুপন বন্ড।

বিএসইসি জানিয়েছে, বন্ডটিতে বিনিয়োগকারীরা প্রায় ১৩ দশমিক ৫০ শতাংশ হারে ডিসকাউন্ট সুবিধা পাবেন। প্রতি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ টাকা। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কর্পোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানির কাছে এটি ইস্যু করা হবে।

বন্ড থেকে সংগৃহীত অর্থ কোম্পানির বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিদ্যমান দায় পরিশোধে ব্যবহার করা হবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে ব্র্যাক ব্যাংক পিএলসি। এছাড়া বন্ডটি পুঁজিবাজারের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হওয়ার কথা রয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:০০ পিএম | সোমবার, ৩০ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com