সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরতের বিষয়ে যা জানাল কেন্দ্রীয় ব্যাংক

প্রতিদিনের অর্থনীতি   |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরতের বিষয়ে যা জানাল কেন্দ্রীয় ব্যাংক
Share

সম্মিলিত ইসলামী ব্যাংক নতুনভাবে কার্যক্রম শুরু করেছে এবং অসুস্থ ও সাধারণ আমানতকারীদের জন্য ব্যাংকিং সহায়তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক প্রশাসকরা নির্দিষ্ট শর্তে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অসুস্থ আমানতকারীদের জন্য ছাড় দিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী জানিয়েছেন, সম্মিলিত ইসলামী ব্যাংক আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের ২৯ ডিসেম্বর থেকে কার্যক্রম শুরু করেছে। আমানতকারীদের সুবিধার্থে একটি স্কিম প্রণয়ন করা হয়েছে। এর আওতায় ডিপোজিট অ্যাকাউন্টের জন্য প্রথম দিন থেকে ন্যূনতম ২ লাখ টাকা উত্তোলনের সুযোগ রয়েছে। এরপর প্রতিটি তিন মাস পর ১ লাখ টাকা করে, ধাপে ধাপে প্রায় ২১ মাসে সম্পূর্ণ টাকা উত্তোলন সম্ভব হবে।

এফডিআর ও ডিপিএস হিসাবধারীদের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। ম্যাচিউর হওয়ার পর প্রথমে ১ লাখ টাকা উত্তোলন করা যাবে এবং পরবর্তী সময়ে নবায়নের সঙ্গে সঙ্গে মুনাফা সংগ্রহের সুযোগ থাকবে।

শাহরিয়ার সিদ্দিকী বলেন, গুরুতর অসুস্থ বা কিডনি রোগীদের ক্ষেত্রে চিকিৎসা ব্যয়ের জন্য সীমাহীন উত্তোলনের সুবিধা থাকবে। অন্যান্য অসুস্থতার জন্য ব্যাংকের প্রশাসক সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুমোদন দিতে পারবে। এর বেশি প্রয়োজন হলে শাখার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে হবে।

অংশীদার পাঁচটি ব্যাংকের একীকরণের কাজও চলছে। শাখা ও হেড অফিস একীভূত করা, আইটি প্ল্যাটফর্ম সমন্বয় এবং জনবল ব্যবস্থাপনা আরও দক্ষ করার জন্য বিশেষজ্ঞরা কাজ করছেন। সরকার ও বাংলাদেশ ব্যাংক দ্রুততম সময়ের মধ্যে প্রক্রিয়া শেষ করার চেষ্টা করছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:০৬ পিএম | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com