প্রতিদিনের অর্থনীতি | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য বীমা সুবিধা চালু করতে ন্যাশনাল ব্যাংক পিএলসি ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত ১৫ এপ্রিল রাজধানীতে ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. কাজিম উদ্দিন।
চুক্তির আওতায় ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা নির্দিষ্ট প্রিমিয়ামের বিপরীতে বীমা সুরক্ষা পাবেন। আকস্মিক মৃত্যু বা দুর্ঘটনায় ক্ষতির ক্ষেত্রে তারা আর্থিক ক্ষতিপূরণের সুবিধা ভোগ করতে পারবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে গ্রাহকদের পাশাপাশি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনাও আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন, কার্ড ডিভিশনের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে ন্যাশনাল লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এবং গ্রুপ বীমা বিভাগের প্রধানসহ শীর্ষ কর্মকর্তারাও অংশ নেন।
অনুষ্ঠানে আদিল চৌধুরী বলেন, গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশা পূরণে উন্নত ব্যাংকিং সেবা দিতে ন্যাশনাল ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তি সেই ধারাবাহিকতারই অংশ।
অন্যদিকে মো. কাজিম উদ্দিন জানান, দ্রুত দাবি নিষ্পত্তি ও মানসম্মত সেবা নিশ্চিতের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে ন্যাশনাল লাইফ কাজ করে যাচ্ছে। নতুন এই উদ্যোগ গ্রাহকদের জন্য আরও কার্যকর সুরক্ষা নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।-বিজ্ঞপ্তি
Posted ১২:২৪ পিএম | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity