প্রতিদিনের অর্থনীতি | সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ তালিকা ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষিত তালিকায় দলের জ্যেষ্ঠ নেত্রীদের পাশাপাশি তরুণ ও তৃণমূল পর্যায়ে সক্রিয় নেত্রীদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। এতে অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের সমন্বয় ঘটানোর চেষ্টা দেখা গেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
তালিকায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু। এছাড়া আলোচিত মুখ হিসেবে আছেন নিপুণ রায় চৌধুরী, সানসিলা জেবরিন ও শাকিলা ফারজানা।
দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং মাঠপর্যায়ের সক্রিয়তার ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হয়েছে।
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
Posted ৫:১২ পিএম | সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity