পুঁজিবাজার উন্নয়নে ডিএসইর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বৈঠক

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক:   |   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

পুঁজিবাজার উন্নয়নে ডিএসইর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বৈঠক
Share

দেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ উন্নয়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে বৈঠকে বসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বাজারের কাঠামো, সক্ষমতা ও কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এই সভায়।

ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর নিকুঞ্জে সংস্থাটির প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনির সঙ্গে ডিএসইর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকাল ১০টায় শুরু হওয়া এ বৈঠকে পুঁজিবাজারের সামগ্রিক ইকোসিস্টেম, প্রাতিষ্ঠানিক কাঠামো ও সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া, দেশের প্রধান শেয়ারবাজার হিসেবে ডিএসইর ভূমিকা, বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়। বাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদারে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েও আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:৫১ পিএম | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com