নগর উন্নয়নে পরিবহন ও পানি খাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান

প্রতিদিনের অর্থনীতি   |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

নগর উন্নয়নে পরিবহন ও পানি খাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান
Share

টেকসই নগরায়ন নিশ্চিত করতে পরিবহন ও পানি ব্যবস্থাপনায় আধুনিক ও সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রকৌশলী মোহাম্মদ এ আলিম। জলবায়ু ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান প্রণয়নেরও প্রস্তাব দিয়েছেন তিনি।

সম্প্রতি এক মতবিনিময় সভায় নিজের পেশাগত অভিজ্ঞতা তুলে ধরে মোহাম্মদ এ আলিম বলেন, প্রায় তিন দশকের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব। তিনি যুক্তরাষ্ট্রে পরিবহন প্রকৌশল, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ এবং পানি ব্যবস্থাপনা খাতে কাজ করেছেন।

তার মতে, বাংলাদেশে নগর পরিকল্পনায় পরিবহন নেটওয়ার্ক, ড্রেনেজ ব্যবস্থা ও জল ব্যবস্থাপনাকে সমন্বিতভাবে বিবেচনা করা জরুরি। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব—যেমন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলাবদ্ধতা ও জলদূষণ—মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

এ লক্ষ্যে তিনি ২০৫০ সাল পর্যন্ত একটি ধারণাভিত্তিক মাস্টারপ্ল্যান উপস্থাপন করেন। এতে উপকূলীয় সুরক্ষা অবকাঠামো, নগর ড্রেনেজ, বৃষ্টির পানি ব্যবস্থাপনা, পরিবহন সংযোগ এবং জলসম্পদ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

প্রধানমন্ত্রীর একটি অনুপ্রেরণামূলক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রবাসী পেশাজীবীদের দেশের উন্নয়নে সম্পৃক্ত হওয়ার আহ্বান তাকে দেশে অবদান রাখার বিষয়ে অনুপ্রাণিত করেছে । ভবিষ্যতে দেশে এসে স্থানীয় প্রকৌশলীদের প্রশিক্ষণ দেওয়া এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে সক্ষমতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তি‌নি।

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনে কর্মরত আছেন। এর আগে ভার্জিনিয়া ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার কাজের ক্ষেত্রের মধ্যে রয়েছে সড়ক অবকাঠামো উন্নয়ন, রিজার্ভয়ার ব্যবস্থাপনা এবং ঝড়ের পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা।

মোহাম্মদ এ আলিম আশা প্রকাশ করেন, সরকারের সঙ্গে সমন্বিত উদ্যোগে কাজ করার সুযোগ পেলে বাংলাদেশের টেকসই অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব হবে।

 

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:২৩ পিএম | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com