নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ ঘোষণা করা হয়। যা আগামী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে আর্থিক পারফরম্যান্সে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে। আলোচ্য বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৫১ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৪০ পয়সা। একইসঙ্গে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) বেড়ে হয়েছে ১৯ টাকা ৫৪ পয়সা, যা ২০২৪ সালে ছিল ১৯ টাকা ২৫ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ জুন সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে।
Posted ৫:৫৬ পিএম | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity