সূচক বাড়লেও লেনদেনে মন্দা, ডিএসইতে গতি হারালো বাজার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

সূচক বাড়লেও লেনদেনে মন্দা, ডিএসইতে গতি হারালো বাজার
Share

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ সূচকের ঊর্ধ্বগতি দেখা গেলেও লেনদেনে ছিল স্থবিরতা। কিছু কোম্পানির শেয়ারদর বাড়লেও সামগ্রিক লেনদেন আগের দিনের তুলনায় কমে গেছে, যা বাজারে ধীরগতির ইঙ্গিত দিচ্ছে।

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১৭ পয়েন্টে অবস্থান করছে। তবে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১ দশমিক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৫৫ পয়েন্টে নেমে এসেছে। একইভাবে ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ ৩ দশমিক ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০ পয়েন্টে।

লেনদেনের পরিসংখ্যানে দেখা যায়, দিনভর ডিএসইতে মোট ৮৮৭ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা আগের কার্যদিবসের ১ হাজার ২৬ কোটি ৭৩ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

বাজার বিশ্লেষণে দেখা যায়, লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৯টির শেয়ারদর বেড়েছে, বিপরীতে ১৬৭টির দর কমেছে। এছাড়া ৫১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:২৭ পিএম | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com