ডিবিএইচ ফাইন্যান্সের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ মে ২০২৬   |   প্রিন্ট

ডিবিএইচ ফাইন্যান্সের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনবিএফআই ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি ২০২৫ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

রোববার (১০ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, ২০২৫ সালে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬৯ পয়সা, যা আগের বছর ছিল ৪ টাকা ৯৭ পয়সা।

আলোচ্য বছরে শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ৪৬ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৫৫ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৯ জুন বেলা সাড়ে ১১টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ জুন।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:৫৫ পিএম | রবিবার, ১০ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com