প্রতিদিনের অর্থনীতি ডেস্ক: | রবিবার, ১৭ মে ২০২৬ | প্রিন্ট
আমেরিকান ডেইরি লিমিটেড (এডিএল) এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে গ্রাহকদের স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধা সম্প্রসারণে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়। চুক্তির আওতায় আমেরিকান ডেইরি লিমিটেডের পলিসিধারীরা প্রোটেক্টিভ ইসলামী লাইফের বিভিন্ন সেবার আওতায় আসবেন, যার মধ্যে রয়েছে হাসপাতালে ভর্তি হলে ক্যাশব্যাক সুবিধা, ডায়াগনস্টিক টেস্টে বিশেষ ছাড় এবং নির্ধারিত বীমা কভারেজ।
অনুষ্ঠানে আমেরিকান ডেইরি লিমিটেডের ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) এ কে এম আরিফুল ইসলাম, সিএও মো. রওশন আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ডা. কিশোর বিশ্বাস, সিনিয়র ম্যানেজার (গ্রুপ ও ওভারসিজ) তাবিন বাশারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।-বিজ্ঞপ্তি
Posted ৫:৩৭ পিএম | রবিবার, ১৭ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity