এসএমই খাতে পুঁজিবাজার সম্প্রসারণে ডিএসই ও সুইসকন্ট্যাক্টের সমঝোতা

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক:   |   সোমবার, ১৮ মে ২০২৬   |   প্রিন্ট

এসএমই খাতে পুঁজিবাজার সম্প্রসারণে ডিএসই ও সুইসকন্ট্যাক্টের সমঝোতা
Share

দেশের পুঁজিবাজারকে আরও টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করার লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের পুঁজিবাজারে অংশগ্রহণ বাড়বে বলে আশা করা হচ্ছে।

রোববার (১৭ মে) দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, পরিকল্পিত ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করা গেলে এসএমই খাতের উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, এসএমই প্রতিষ্ঠানগুলোর জন্য করপোরেট সুশাসন, কমপ্লায়েন্স এবং সক্ষমতা উন্নয়ন সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্যদিকে সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হোসেন বলেন, দেশের অর্থনীতিতে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অর্থায়ন, প্রতিযোগিতা সক্ষমতা এবং নীতিগত চ্যালেঞ্জ এখনো বিদ্যমান। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পুঁজিবাজারে প্রবেশের সুযোগ বাড়ানো জরুরি বলে তিনি মন্তব্য করেন।

সমঝোতা স্মারকের আওতায় তৈরি পোশাক, স্বাস্থ্যসেবা ও কৃষিসহ বিভিন্ন কৌশলগত খাতে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান। পাশাপাশি পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি), টেকসই অর্থায়ন, উদ্যোক্তা উন্নয়ন, জলবায়ু সহনশীলতা ও আর্থিক অন্তর্ভুক্তি নিয়েও উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া সক্ষমতা উন্নয়ন কর্মসূচি, সচেতনতামূলক কর্মশালা, পরামর্শমূলক কার্যক্রম ও ইনকিউবেশন সহায়তার মাধ্যমে এসএমই প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে অংশগ্রহণে উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে গ্রিন বন্ড, সাসটেইনেবিলিটি-লিংকড বন্ড, সুকুক ও ব্লেন্ডেড ফাইন্যান্স মডেল উন্নয়নের বিষয়েও যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:৪৮ এএম | সোমবার, ১৮ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com