খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ মে ২০২৬   |   প্রিন্ট

খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ
Share

দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক–এর চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পর রোববার (২৪ মে) তাকে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে সিদ্ধান্তটি অবহিত করেছে। একই দিনে ব্যাংকটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক জুবাইদুর রহমান।

ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন মো. খুরশীদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ থেকে স্নাতকোত্তর ও এমবিএ সম্পন্ন করেন। ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংক এ যোগ দিয়ে দীর্ঘ কর্মজীবনে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।

তার কর্মজীবনে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, কৃষিঋণ বিভাগ, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট, কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ, অফসাইট সুপারভিশন বিভাগ, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ এবং সচিব বিভাগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:৫১ এএম | সোমবার, ২৫ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com