ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ ঈদের পর সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৬ মে ২০২৬   |   প্রিন্ট

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ ঈদের পর সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ
Share

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দেশব্যাপী মাঠপর্যায়ের কর্মকর্তাদের বিশেষ তদারকির নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ঈদের ছুটি শেষে সন্ধ্যা ৭টার মধ্যে সব দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) মুহাম্মদ আরিফ সাদেক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ সব দপ্তর-সংস্থার কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে হবে। ঈদের ছুটিতে যেখানে অবস্থান করবেন, সেখানকার বিদ্যুৎ পরিস্থিতিও সরেজমিনে তদারকি করে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে।

আকস্মিক বিদ্যুৎ বিভ্রাট বা রক্ষণাবেক্ষণজনিত কারণে সরবরাহ ব্যাহত হলে গ্রাহকদের আগাম জানাতে স্থানীয়ভাবে মাইকিং, সামাজিক যোগাযোগমাধ্যম এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাধ্যমে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।

ঈদ উপলক্ষ্যে বর্তমানে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা গেলেও ছুটি শেষে দেশব্যাপী বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সন্ধ্যা ৭টার মধ্যেই সব দোকান ও শপিংমল বন্ধ রাখতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

 

/জে‌বি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:৩৮ পিএম | মঙ্গলবার, ২৬ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com