নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৩ জুন ২০২৬ | প্রিন্ট
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (৩ জুন) দেশের পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারদর বৃদ্ধির পাশাপাশি সবকটি প্রধান সূচক ঊর্ধ্বমুখী অবস্থানে লেনদেন শেষ করেছে। একইসঙ্গে বেড়েছে বাজারের লেনদেনের পরিমাণও।
ডিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪১ পয়েন্টে। এছাড়া শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৯ দশমিক ৭৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ৯৯ পয়েন্টে এবং ব্লু-চিপ সূচক ডিএস-৩০ ৭ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৭ পয়েন্টে অবস্থান করছে।
বাজারে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের ফলে আজ ডিএসইতে মোট ১ হাজার ২৭৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ১ হাজার ৮০ কোটি ৪২ লাখ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১৯৯ কোটি টাকা।
আজ ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ৯৮টির দর কমেছে এবং ৪৯টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে।
Posted ৩:১০ পিএম | বুধবার, ০৩ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity