চট্টগ্রামে পপুলার লাইফের বার্ষিক সম্মেলন, বীমা দাবির চেক হস্তান্তর

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক   |   শনিবার, ০৬ জুন ২০২৬   |   প্রিন্ট

চট্টগ্রামে পপুলার লাইফের বার্ষিক সম্মেলন, বীমা দাবির চেক হস্তান্তর
Share

চট্টগ্রামে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পা‌নির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম-এর প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ‌্যাসোসিয়েশন-এর কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

সম্মেলনে ব্যবসায়িক সাফল্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং গ্রাহকসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বীমা গ্রাহকদের মাঝে দাবির চেক হস্তান্তর করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বি এম ইউসুফ আলী গ্রাহকদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দেশের বীমা খাতের উন্নয়নে পপুলার লাইফ ইন্স্যুরেন্স ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা রেখে অগ্রযাত্রা অব্যাহত রাখবে।-‌বিজ্ঞ‌প্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:১১ পিএম | শনিবার, ০৬ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com