সম্মিলিত ইসলামী ব্যাংকের নেতৃত্বে চেয়ারম্যান কাজী শায়রুল ও এমডি আবেদুর রহমান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ জুন ২০২৬   |   প্রিন্ট

সম্মিলিত ইসলামী ব্যাংকের নেতৃত্বে চেয়ারম্যান কাজী শায়রুল ও এমডি আবেদুর রহমান
Share

নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি নতুন নেতৃত্ব পেল। ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে কাজী শায়রুল হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আবেদুর রহমান সিকদারকে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (৮ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করে। নিয়োগ অনুযায়ী, তাঁরা আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন। তবে দায়িত্ব গ্রহণের আগে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র (এনওসি) গ্রহণ বাধ্যতামূলক থাকবে।

চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়া কাজী শায়রুল হাসান দীর্ঘদিন দেশের ও আন্তর্জাতিক আর্থিক খাতে কাজের অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যাংকার। তিনি এর আগে সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি (সাবিনকো)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, এমডি হিসেবে নিয়োগপ্রাপ্ত আবেদুর রহমান সিকদার বর্তমানে ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত আছেন। ব্যাংকিং খাতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

উল্লেখ্য, আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক-এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। নতুন ব্যাংকটি মোট ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে কার্যক্রম শুরু করছে। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা মূলধন হিসেবে দিয়েছে। বাকি ১৫ হাজার কোটি টাকা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আমানতকারীদের জমা অর্থকে শেয়ারে রূপান্তরের মাধ্যমে যুক্ত করা হয়েছে।

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:৫৭ পিএম | সোমবার, ০৮ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com