নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | প্রিন্ট
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৬ জুন) দরপতনের প্রবণতা দেখা গেছে। অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমার পাশাপাশি সব প্রধান সূচক নিম্নমুখী হয়েছে। একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণও।
ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৬০৫ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে, শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৫ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১ হাজার ১২৮ পয়েন্টে নেমে এসেছে। এছাড়া ব্লু-চিপ কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ১৭ দশমিক ৮৩ পয়েন্ট হারিয়ে ২ হাজার ১১০ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে মোট ১ হাজার ১৯৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ১ হাজার ৪৫৬ কোটি ১২ লাখ টাকার তুলনায় প্রায় ২৬০ কোটি টাকা কম।
লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৯টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে ২৪০টির দর কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে।
Posted ৩:১৬ পিএম | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity