সূচকের উত্থানে ডিএসইতে লেনদেন ১,১৯৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   |   প্রিন্ট

সূচকের উত্থানে ডিএসইতে লেনদেন ১,১৯৭ কোটি টাকা
Share

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে আজ বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমতে দেখা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, দিনশেষে ১৮৫টি কোম্পানির শেয়ারের দর কমেছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় সামান্য কমেছে মোট লেনদেনের পরিমাণ।

এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৯ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৬১ পয়েন্টে। অন্যদিকে ‘ডিএসইএস’ সূচক ১৪ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫০ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ৩০ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনের ক্ষেত্রে ডিএসইতে মোট ১ হাজার ১৯৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ১ হাজার ২১১ কোটি ২৯ লাখ টাকা।

দিনজুড়ে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৭৬টির দর বেড়েছে, ১৮৫টির দর কমেছে এবং ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:৫৫ পিএম | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com