সাদিপ এন্টারপ্রাইজকে আড়াই কোটি টাকার অগ্নি বীমা দাবি পরিশোধ করল সাউথ এশিয়া ইন্স্যুরেন্স

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   |   প্রিন্ট

সাদিপ এন্টারপ্রাইজকে আড়াই কোটি টাকার অগ্নি বীমা দাবি পরিশোধ করল সাউথ এশিয়া ইন্স্যুরেন্স
Share

সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাদের বীমাগ্রহীতা মেসার্স সাদিপ এন্টারপ্রাইজের অগ্নি বীমা দাবির বিপরীতে ২ কোটি ৫২ লাখ ৪৮ হাজার ৪৫০ টাকার চেক হস্তান্তর করেছে।

সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূরুল আলম চৌধুরী বীমাগ্রহীতা আবুল কালাম আজাদের হাতে চেকটি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. আব্দুর রাজ্জাক, প্রধান অর্থ কর্মকর্তা মো. হুমায়ুন কবির শিমুল এবং ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান (দাবি ও পুনর্বীমা) মো. মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকদের বীমা দাবি দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে পরিশোধের মাধ্যমে সেবার মান উন্নয়ন ও আস্থা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে সাউথ এশিয়া ইন্স্যুরেন্স। বীমাগ্রহীতাদের প্রতি প্রতিশ্রুতি রক্ষা এবং সময়মতো দাবি নিষ্পত্তিকে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে বলেও তারা উল্লেখ করেন।-‌বিজ্ঞ‌প্তি

 

 

Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:১৫ পিএম | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com