ফেডারেল ইন্স্যুরেন্সের ‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিং অর্জন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ জুন ২০২৬   |   প্রিন্ট

ফেডারেল ইন্স্যুরেন্সের ‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিং অর্জন
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসি’র ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে,  সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত এনসিআরের রেটিং কমিটির সভায় কোম্পানিটির ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও প্রাসঙ্গিক গুণগত তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ধারণ করা হয়।

ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড রেটিং অনুযায়ী, ফেডারেল ইন্স্যুরেন্সের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’ । রেটিং প্রতিবেদনে কোম্পানিটির আউটলুক ‘স্ট্যাবল’ বা স্থিতিশীল রাখা হয়েছে।

এনসিআরের প্রকাশিত রেটিং প্রতিবেদনে বলা হয়েছে ‘এএএ’ রেটিং কোম্পানিটির অত্যন্ত শক্তিশালী আর্থিক সক্ষমতা ও ঋণ পরিশোধের সর্বোচ্চ সক্ষমতার প্রতিফলন। অন্যদিকে, ‘এস‌টি-১’ স্বল্পমেয়াদি আর্থিক দায়-দায়িত্ব পরিশোধে প্রতিষ্ঠানের সর্বোচ্চ সক্ষমতাকে নির্দেশ করে।

এই উচ্চ রেটিং কোম্পানিটির আর্থিক স্থিতিশীলতা, শক্তিশালী ব্যবস্থাপনা কাঠামো, ঝুঁকি নিয়ন্ত্রণ সক্ষমতার প্রতিফলন এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:১৯ পিএম | সোমবার, ২৯ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com