বাড়তি চাহিদা মেটাতে সিটুসি ফার্মার সঙ্গে উৎপাদন চুক্তি করল স্কয়ার ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ জুন ২০২৬   |   প্রিন্ট

বাড়তি চাহিদা মেটাতে সিটুসি ফার্মার সঙ্গে উৎপাদন চুক্তি করল স্কয়ার ফার্মাসিউটিক্যালস
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি উৎপাদন সক্ষমতা বাড়াতে এবং বাজারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে সিটুসি ফার্মা লিমিটেডের সঙ্গে চুক্তিভিত্তিক উৎপাদন চুক্তি অনুমোদন করেছে।

রোববার (২৮ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের অনুষ্ঠিত সভায় এ চুক্তির অনুমোদন দেওয়া হয় বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

চুক্তির আওতায় সিটুসি ফার্মা লিমিটেড স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পক্ষে নির্দিষ্ট কিছু ওষুধ উৎপাদন করবে। এর মাধ্যমে বিদ্যমান পণ্যের বাড়তি চাহিদা পূরণের পাশাপাশি নতুন পণ্য বাজারে আনার কার্যক্রমও ত্বরান্বিত হবে বলে কোম্পানিটি জানিয়েছে।

উল্লেখ্য, ডিএসই কোম্পানির কাছে উক্ত চুক্তির অনুলিপি চেয়েছিল। তবে ডিএসই এখনও সেই অনুলিপি হাতে পায়নি।

 

/এসএ

Facebook Comments Box
Share
advertisement

Posted ১:১৩ পিএম | সোমবার, ২৯ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com